স্থানীয় সংবাদ

জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা —অধ্যাপক মাহফুজুর রহমান

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক নয়। জামায়াত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় দল। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম দল। নেতাকর্মীদের আর্থিক কুরবানীর মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হয়। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমাদের ইমানী দায়িত্ব। তিনি বলেন, মানুষ যেখানেই বিপদগ্রস্থ হয়, সেখানেই জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামীর কর্মী মানেই একজন সমাজকর্মী। রোববার (২৯ মার্চ) সকালে নগরীর ফুলবাড়িগেট দারোগাবাজার মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথি মার্কেটের মালিক জিসান হোসেন, চা ব্যবসায়ী মহসিন আলী, ওষুধ ব্যবসায়ী মোশাররফ হোসেন ডাবলু, ফার্ণিচার ব্যবসায়ী মোহাম্মদ আলী, গ্যাস ব্যবসায়ী কামাল হোসেন, ফার্ণিচার দোকানদার আউয়াল হোসেন, সেনেটারী ব্যবসায়ী মমিন হোসেনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মুশাররফ আনসারীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ফুলবাড়ীগেট বাজার সমিতির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, ১নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, বদরুদ্দোজা, জালাল উদ্দিন, জয়নাল আবেদীন ঝানু, নজরুল ইসলাম, আবু সুফিয়ান প্রমুখ। মহানগরী আমীর ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীগণ যেন এই ক্ষতি কাটিয়ে উঠে শীঘ্রই স্বাভাবিক জীবন শুরু করতে পারেন সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া মোনাজাত করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ শনিবার ভোর রাতে খুলনা মহানগরীর ফুলবাড়ীগেট দারোগা বাজার মার্কেটে অগ্নিকা-ে চারটি দোকান ও দু’টি গুদাম ভস্মীভূত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button