স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান

# রেলিগেটে সুলতানা ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট
# ২টি মামলা ও ৩৩ হাজার টাকা জরিমানা #

স্টাফ রিপোর্টার : ভোক্তা সাধারণ যেন সঠিক পরিমাণ জ্বালানি তেল পেতে পারে এবং গুণগত মানসম্পন্ন পণ্য পেতে পারে সে লক্ষ্যে রবিবার (২৯ মার্চ) খুলনা মহানগরীর আওতাধীন ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। দৌলতপুর রেলিগেট সুলতানা ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে, জ্বালানি তেল স্টোরেজ ট্যাংক ও ডিসপেন্সিং ইউনিট রিডিং এর অসংগতি পাওয়ায় ‘বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী সতর্কতামূলক তিন হাজার টাকা মাত্র জরিমানা করা হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন সনদ নবায়ন ও ডিসপেন্সিং ইউনিট ও পরিমাপক যন্ত্র গুলোর বাৎসরিক ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য এক সপ্তাহ সময় বেধে দেওয়া হয় ও আড়ংঘাটার তেলিগাতী বাইপাস আকন ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে, জ্বালানি তেলের পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৮৩০ মিলি পরিমাণে কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ত্রিশ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়। এছাড়া সাতক্ষীরা হাইওয়ে শের-এ-বাংলা রোড মেট্রো ফিলিং স্টেশন এবং খুলনা সিটি বাইপাস মারিয়া ফিলিং স্টেশন এর আন্ডারগ্রাউন্ড ট্যাংক রিজার্ভ; ডিসপেন্সিং ইউনিট রিডিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকায় এবং ডিসপেন্সিং ইউনিট ও পরিমাপক যন্ত্র গুলোর বাৎসরিক ভেরিফিকেশন সনদ নবায়ন থাকায় ধন্যবাদ জ্ঞ্যাপন করা হয়। মোবাইল কোর্টে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাণী কুন্ডু ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি এর নেতৃত্বে পরিচালিত হয়।মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী ও প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) আলী হাসান দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button