বর্জ্য ব্যবস্থাপনাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ

# পরিবেশ সুরক্ষা মঞ্চের মত বিনিময় সভায় কেসিসির প্রশাসক মঞ্জু #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা নগরীর বর্জ্য ব্যবস্থাপনাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। একজন ফেলবে আরেক জন পরিস্কার করবে। এটা হতে পারে না। এ জন্য সকলকে সচেকন করার বিকল্প নেই। নগরীর মশা ও চিকন গুনিয়া থেকে বাঁচতে হলে প্রতিটি ড্রেনের আউট লেট সচল করতে না পারলে এ কাজ কোন উপকারে আসবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে গৃহস্থলীর বর্জ্য ব্যবস্থাপনায় আরো গতিশীল দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এ জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এ জন্য ভলেন্টিয়ার সার্ভিস খুব দরকার। স্বেচ্ছাসেবায় মনোযোগী মানুষদের এসব কাজে যুক্ত করতে পারলে কাজটি সফল হওয়া আরো সহজ হয়। নগরীর ময়ুর নদকে ব্যবহার যোগ্য করার জন্য অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। নগরীর বর্জ্য ব্যাবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন বিষয়ে “খুলনা সিটি কর্পোরেশন” এবং “পরিবেশ সুরক্ষা মঞ্চের” যৌথ মিটিং -এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনার একটি ওয়ার্ডকে পরিবেশ সচেতন জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তূলতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি ডিসিপ্লিনের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলামের একটি পরিকল্পনা পেপার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি কর্পোরেশনের প্রসাশক নজরুল ইসলাম মঞ্জুর সম্মতিতে খুলনার ২৭ নম্বর ওয়ার্ডে মডেল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন কেসিসির কনজারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, মঞ্জের সদস্য অজান্তা দাশ, নাজমুল আজম ডেভিঢ, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, এসকেএম তাছাদুজ্জামান, শরিফুল ইসলাম সেলিম, খলিলুর রহমান সুমন, কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মারুফ রশীদ, সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম প্রমূখ।



