নগরীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় ছাত্রীর

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় রিকশা আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার পর নগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনেএ দুর্ঘটনা ঘটে।
নিহত মৌমিতা হালদার (২৬) নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন-২১ ব্যাচের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা থানার এসআই দেবব্রত বিশ্বাস জানান, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে মৌমিতা রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক রিকশাটিকে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।



