স্থানীয় সংবাদ

হঠাৎ জনমনে আতংক সৃষ্টিকারী হাম রোগ নিয়ন্ত্রণ নিয়ে তৎপতা শুরু করেছে কেসিসি : নগরীতে নেই কোন রোগী

স্টাফ রিপোর্টারঃ হঠাৎ জনমনে আতংক সৃষ্টিকারী হাম রোগ নিয়ন্ত্রণ নিয়ে তৎপতা শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)্। তারই ধারাবাহিকতায় আজ বুধবার থেকে কেসিসির স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ৬ মাস থেকে ১৪ বছর বয়স পর্যন্ত জ্বর ও গায়ে লালচে দাগ শিশুদের তথ্য সংগ্রহ করবে। একই সাথে তারা বাসা থেকে আক্রান্ত রোগীর রক্ত সংগ্রহ করবেন। রক্ত পরীক্ষা শেষে রোগ সনাক্ত করণ পূর্বক চিকিৎসা শুরু হবে। তবে এ রোগটি ছ্য়োাছে। এ জন্য আক্রান্ত রোগীকে আলাদা রেখেই চিকিৎসা দেয়া হবে। কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাম্মিউল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, হাম রোগ দিয়ে খুলনা নগরবাসী আতংক হওয়ার কিছু নেই। কারণ মঙ্গলবার পর্যন্ত এখনও পর্যন্ত নগরীতে কেউ এ রোগে আক্রান্ত হয়নি। যারা আক্রান্ত হয়ে খুমেক ও সদর হাসপাতালে ভর্তি হয়েছে তারা সবাই নগরীর বাইরের রোগী। কারণ হিসেবে তিনি ধারণা করছেন, ২০২৫ সালে খুলনা নগরীতে কেসিসির উদ্যোগে শিশুদের হামের টিকা দেয়া হয়। শতভাগ শিশু টিকার আওতায় আনা হয়। এ সফলতার কারণে হামের রোগী এখনও নগরীতে দেখা মিলছে না বলে তিনি জানান। তবে নেই বলে সবাই হাল ছাড়লে হবে না। সবাইকে এ রোগের বিস্তার রোধে সর্তক ও প্রস্তুত থাকতে হবে বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button