দু’ দফা স্থগিতের পর কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়ন নির্বাচন আগামী শুক্রবার ঃ ইউনিয়নের টাকা আতœসাতকারীদের বয়কটের আহবান

# ১৯টি পদের বিপরিতে ৪১জন প্রার্থী ভোটের মাঠে #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। দু’ দফা স্থগিতের পর এবার নতুন করে পুরাতন তফশিলের ওপর থেকে ভোট গ্রহণ অনুষ্ঠি হবে বলে জানান নির্বান পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা। তিনি বলেন, পূর্বের তফশিল অনুযায়ী এখন শুধু আগামী ৩ মে শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এমপ্লয়ীজ ইউনিয়নে এ ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের প্রার্থী ও ভোটাররা নড়ে চড়ে বসেছে। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত করা হয়। ওই সময় ভোট হওয়ার কথা ছিল ১৩ সেপ্টেম্বর। একটি চক্র ভরাডুবির ভয়ে এ নির্বাচন ষড়যন্ত্র করে স্থগিত করে বলে ওই সময় সাঃ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলাম জানান। এবার ভোটাররা এমসপ্লয়ীজ ইউনিয়নের কল্যাণ তহবিলের টাকা আতœসাৎকারী ও তাদের সহযোগিদের ভোট না দেয়ার জন্য আহবান জানিয়েছেন তিনি। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, প্রধান নির্বাচন কমিশনার কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, নির্বাচন কমিশনার নাজমুল হক মুকুল ও নির্বাচন কমিশন সচিব লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান। এবার ভোটার ৪৪১ জন।১৯টি পদের বিপরিতে ৪১ জন প্রার্থী হলেন, সভাপতি পদে ৪জন। তারা হলেন, কাজী গোলাম মোস্তফা-প্রতিক চেয়ার, মোঃ শাহাজাহান-প্রতিক বাই সাইকেল, মনির হোসেন মৃধা-প্রতিক ছাতা ও আঃ হক-প্রতিক আনারস। কার্যকরী সভাপতি পদে ২জন। তারা হলেন, ইসমাইল গাজী-প্রতিক গরুর গাড়ী ও হালিম সরদার- প্রতিক-বাঘ। ২টি সহ-সভাপতি পদে ৪জন প্রার্থী, তারা হলেন, আবুল কালাম-দোয়াত কলম, আঃ জলিল-ডাব, ইউসুফ আলী হাওলাদার-চাঁদ ও সালাম মৃধা-মটর সাইকেল। সাঃ সম্পাদক পদে ২জন প্রার্থী। তারা হলেন, আশরাফুল ইসলাম-প্রতিক-হরিণ ও সায়েদ হোসেন লিটন-প্রতিক-মই। যুগ্ম সাঃ সম্পাদক পদে ৩ জন, তারা হলেন, আইয়ুব আলী-দেয়াল ঘড়ি, জাফর মল্লিক-ঠেলাগাড়ি ও সাব্বির শেখ বাবু-টেলিভিশন। সহ-সাঃ সম্পাদক পদে ৪জন, তারা হলেন, আমির হোসেন-মোবাইল ফোন, ইউসুফ আলী-আম, খলিল-বই ও ফেলা দাস-হাস। সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, তারা হলেন, আশিকুর রহমান-প্রজাপতি, নজরুল ইসলাম-টিয়া পাখি, পলাশ ফরহাদ-মোড়গ ও রিপন হক- টিউবওয়েল। কোষাধ্যক্ষ পদে ২ জন, তারা হলেন, আবু জাফর মুন্না-আপেল ও রিয়াজ হাওলাদার-কোদাল। সহ-কোষাধ্যক্ষ পদে ২জন, তারা হলেন, আল আমিন-ময়ূর ও সোহেল হোসেন-গোলাপ ফুল। প্রচার সম্পাদক পদে ২ জন, তারা হলেন, ইসমাইল মোল্লা-মাছ ও বারেক গাজী-মাইক। সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন, তারা হলেন, আঃ সালাম হাওলাদার-টেবিল ফ্যান ও হাফিজুর রহমান-ব্যাট বল। মহিলা সম্পাদিকা পদে ২জন, তারা হলেন, মমতাজ বেগম-প্রতিক-কাপ প্রিস ও ফাতেমা বেগম বিউটি-প্রতিক- কলস। দপ্তর সম্পাদক পদে ২ জন। তারা হলেন, জামাল হাওলাদার-রেডিও ও শুকুর মোল্লা-বেলচা। সহ-দপ্তর সম্পাদক পদে ২জন, তারা হলেন, গৌতম হেলা-হাতুড়ি ও হেলাল উদ্দীন সোহাগ- টেলিফোন। ধর্ম বিষয়ক সম্পাদক পদে ২জন, তারা হলেন, আসলাম গাজী-মিনার ও রেজাউল ইসলাম-মোমবাতি। ক্রীড়া সম্পাদক পদে ২ জন, তারা হলেন, কোরবান আলী- র্যাকেট ও জাকির শেখ-ফুটবল। মহিলা সম্পাদিকা পদ প্রার্থী মমতাজ বেগম জানান, তিনি বিগত দিনে ইউনিয়নের ভোট করে নির্বাচিত হয়েছেন। কোন দুর্নীতির সাথে তিনি কখনও আপোস করেননি। প্রসঙ্গত ঃ ২০১৭ সালে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সোবহান আলী সভাপতি ও দুলাল হোসেন রাজা সাঃ সম্পাদক নির্বাচিত হয়। উল্লেখ, বিগত সোবহান-হক-দুলাল পরিষদ ইউনিয়নের কল্যাণ তহবিলের ১৬ লাখ ২১ হাজার ৭শত টাকা আতœসাত করেছে। সে টাকা ফেরৎ না দিয়ে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন কি ওই চক্রের কেউ কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা এবার এই দুর্নীতিবাজদের জবাব ভোটের মাধ্যমে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে সাঃ সম্পাদক প্রার্থী শরিফুল ইসলাম জানান।



