জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সহিত আমরা খুলনাবাসীর মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা আইনজীবী সমিতির সদ্য নব নির্বাচিত সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারন সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নুর সহিত মঙ্গলবার দুপুর দুই ২টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বৃহত্তর আমরা খুলনাবাসী নেতৃবৃন্দের এক সংক্ষিপ্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা দেশের ন্যায় খুলনায় ও আইনের শাসনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হবে নির্বাচিত সকল আইনজীবীর সমিতির নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা করেন এবং আইনজীবীর সমিতির নির্বাচিত সভাপতি ও সম্পাদক সহ নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এডঃ আ ফ ম মহাসীন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, সাধারন সাবেক অধ্যক্ষ এসএম সাইফুদ্দোহা, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা.মোঃ খায়রুল আলম, সৈয়দ বদিউজ্জামান মোঃ রাসেল শেখ, মোঃ রাজু আহমেদ, মোঃ সোহেল মাহমুদ, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন সহ উপস্থিত ছিলেন নাগরিক সমাজ খুলনার সদস্য সচিব মোঃ মনিরুজ্জামানসহ প্রমুখ।



