স্থানীয় সংবাদ

যশোরের র‌্যাব-৬ এর হাতে মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোর র‌্যাব-৬ এর একটি চৌকসদল মাগুরার জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগানসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সোমবার ৩০ মার্চ সন্ধ্যায় র‌্যাব-৬ যশোরের অধীনে ঝিনাইদহ ক্যাম্পের একটি দল শ্রীপুর থানার খামারপাড়া গ্রামের রোকনের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ২টি দেশীয় ওয়ান শুটারগানসহ আলম খাঁন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা দু’টি ওয়ান শুটারগান উদ্ধার করে। তিনি শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খাঁনের ছেলে। এঘটনায় মাগুরা সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button