স্থানীয় সংবাদ

খুলনা সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

# সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে #

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুপসা ব্রীজ এপ্রোচ সড়কে খুলনা সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বৃক্ষরোপণ কার্যক্রম শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সওজ খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম,সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক,খুলনা সওজ নির্বাহী প্রকৌশলী (ফেরী) মোঃ আজম শেখ,উপবিভাগীয় প্রকৌশলী (সওজ) সাগর সৈকত মন্ডল ও মোঃ সাঈদ রহমান,রুপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি),উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা,মাধুরী সুলতানা,মোঃ নাজমুল হক, জাহিদ হোসেন,অশোক কুমার দে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগন সড়ক ও জনপথ বিভাগের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীগণ। খুলনা সওজ’র নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক বলেন,গাছ যেমন পরিবেশকে সুরক্ষিত করে। তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন পেতে সাহায্য করে। তাই প্রকৃতির বিশুদ্ধ অক্সিজেন পেতে আমরা সকলে বেশি বেশি গাছ লাগাবো ও সরকারের কার্যক্রমকে আরো গতিশীল করতে এধরনের উদ্যোগ গ্রহণ করব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button