বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের এক পরিচিতি সভা বৃহস্পতিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিটি ইউনিটের সেক্রেটারী অধ্যাপক মাহফুজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক ও সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের প্রাথমিক পর্যায়ে যুব কমিটি গঠন, নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা এবং দীর্ঘদিন কাজ বন্ধ থাকা শান্তিধাম মোড়স্থ নির্মাণাধীন রেড ক্রিসেন্ট হাসপাতালের কাজ পুনরায় শুরু করার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভার শুরুতে বিদ্যমান কমিটির পক্ষ থেকে সিটি ইউনিটের নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জুকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় কেসিসি প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশও এর অংশ। সেবাধর্মী গুরুত্বপূর্ণ এ সংগঠন আর্ত-মানবতার সেবায় কাজ করছে। খুলনায় এ প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন দ্রুত সীমাবদ্ধতাগুলি নিষ্পত্তি করে নতুনভাবে যাত্রা শুরু করা। সম্মিলিতভাবে এ প্রতিষ্ঠানের সার্বিক কর্যক্রম গতিশীল করতে হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন। সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ সাদিকুল ইসলাম সাদি, কার্যনির্বাহী সদস্য মো: হাফিজুর রহমান মনি ও শামসাদ আতিক কিশোর, সিটি ইউনিটের উপ-সহকারী পরিচালক মোছাম্মৎ রেক্সোনা খাতুন, থ্রি-সি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো: আব্দুল মজিদ, আজীবন সদস্য এস এম ইদ্রিস আতিয়ার, মোল্লা মারুফ রশীদ, মো: সামছুজ্জামান চঞ্চল, কাজী আজমল হোসেন বাবুসহ ভলেন্টিয়ারগণ সভায় উপস্থিত ছিলেন।



