স্থানীয় সংবাদ

খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রবীণ সদস্য আলমের মায়ের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রবীণ সদস্য মোঃ আলম হোসেন (দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাবেক স্টাফ) -এর মাতা মোছাঃ আনোয়ারা বেগম বয়স-৮৫ বছর বাধ্যর্ক জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। মৃত্যুর সময় তিনি দুই পুত্র, এক কন্যা, স্বামী ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজ জানাজা ফুলতলা পিপড়াইল মোড়লবাড়ীতে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনায় শোকবার্তা প্রদান করেছেন খুলনা জেলা সংবাদপত্র হকাস ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু ও কার্যনির্বাহী পরিষদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button