স্থানীয় সংবাদ

নগরীর সাউথ সেন্ট্রাল রোডে অগ্নিকা-

স্টাফ রিপোর্টারঃ খুলনার সাউথ সেন্ট্রাল রোডের শাহী জামে মসজিদ সংলগ্ন টিনশেড ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে।আসবাবপত্র সব পুড়ে ভস্মিভূত। পাশের ভবনের বিদ্যুৎ মিটারও আগুনে ক্ষতিগ্রস্ত। বৃহস্পতিবার দুপুর ১.৩০ টার দিকে ভাড়াটিয়াদের রান্নার কাজে ব্যবহৃত কাটের চুলা থেকে অগ্নি পাতের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।বাড়িটি ভাড়া দেওয়া ছিল, সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির বাড়ি তিনি ঢাকায় বসবাস করেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন তার নেতৃত্বে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখানে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের দুইটি ইউনিট এবং বয়রা স্টেশনের একটি ইউনিট মিলে মোট তিনটি ইউনি এই আগুন নিভানোর কাজে অংশগ্রহণ করে।অগ্নিকান্ডে আসবাবপত্র নগদ টাকা পোশাক পরিচ্ছদ ও তিনটি ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।আগুনের তাপে পাশের বাড়ির বিদ্যুৎ মিটারও পুড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button