উৎসব মুখর পরিবেশে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়ন নির্বাচন

# সভাপতি আঃ হক সাঃ সম্পাদক লিটন #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দু’ দফা স্থগিতের পর এনতুন করে পুরাতন তফশিলের ওপর থেকে ভোট গ্রহণ অনুষ্ঠি হয় বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা। তিনি বলেন, পূর্বের তফশিল অনুযায়ী এখন শুধু শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৪১ জন ভোটারের মধ্যে ৪১২ ভোট কাস্ট হয়েছে। ভোট গনণা শেষে গভীর রাতে নির্বাচন কমিশনার ফলাফল প্রকাশ করে। ১৯টি পদের বিপরিতে ৪১ জন প্রকিদ্বন্দ্বিতা কনেন। তারা হলেন, সভাপতি পদে আঃ হক-১৯৫ ভোটে জয়ী হন। অন্য প্রার্থীরা পান কাজী গোলাম মোস্তফা ৪৪ ভোট, মোঃ শাহাজাহান- ৫০ ভোট, মনির হোসেন মৃধা-৫৫ ভোট পান । কার্যকরী সভাপতি পদে ইসমাইল গাজী-১৭৯ ভোট পেয়ে জয়ী হন। তার এক মাত্র প্রতিদ্বন্দ্বি হালিম সরদার পান ১২৯ ভোট। ২টি সহ-সভাপতি পদে জয়ীরা হলেন, সালাম মৃধা-১৭৯ভোট ও ইউসুফ আলী হাওলাদার-১৩২ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম ১১৫ ভোট ও আঃ জলিল-১২০ ভোট পান । সাঃ সম্পাদক পদে সায়েদ হোসেন লিটন ২৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রকিদ্বন্দ্বি -আশরাফুল ইসলাম- পান ১৫৩ ভোট। যুগ্ম সাঃ সম্পাদক পদে সাব্বির শেখ বাবু ১০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পান আইয়ুব আলী ৯০ ভোট ও জাফর মল্লিক ১০১ ভোট। সহ-সাঃ সম্পাদক পদে ফেলা দাস ১৫২ ভোট ও ইউসুফ আলী-১২২ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমির হোসেন-৭৬ ভোট, খলিল-৯৫ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে পলাশ ফরহাদ-১৮৪ ভোট ও আশিকুর রহমান- ১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী নজরুল ইসলাম- ৯০ ভোট ও রিপন হক- ১০৮ ভোট পান। কোষাধ্যক্ষ পদে রিয়াজ হাওলাদার ২১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার একমাত্র প্রকিদ্বন্দ্বি আবু জাফর মুন্না- ৯০ ভোট পান। সহ-কোষাধ্যক্ষ পদে আল আমিন-১৩৩ ভোট পেয়ে জয়ী হন ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহেল হোসেন-৭৯ ভোট পান। প্রচার সম্পাদক পদে বারেক গাজী-১৬৩ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসমাইল মোল্লা-১০১ ভোট পান। সমাজকল্যাণ সম্পাদক পদে হাফিজুর রহমান ১৫৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আঃ সালাম হাওলাদার- ৮৯ ভোট পান। মহিলা সম্পাদিকা পদে মমতাজ বেগম-২৩০ ভোট পেয়ে জয়ী হন ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফাতেমা বেগম বিউটি-পান মাত্র ৮৮ ভোট। দপ্তর সম্পাদক পদে শুকুর মোল্লা-১৭৫ ভোট পেয়ে জয়ী হন ও প্রতিদ্বন্দ্বিব প্রার্থী জামাল হাওলাদার পান ৮২ ভোট । সহ-দপ্তর সম্পাদক পদে হেলাল উদ্দীন সোহাগ-১৪৮ ভোট পেয়ে জয়ী হন ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী গৌতম হেলা পান ৭৮ ভোট । ধর্ম বিষয়ক সম্পাদক পদে রেজাউল ইসলাম-১২৯ ভোট পেয়ে জয়ী হন তার প্রতিদ্বন্দ্বি প্রাথী আসলাম গাজী পান ৮৪ ভোট। ক্রীড়া সম্পাদক পদে -জাকির শেখ-১৯০ ভোট পেয়ে জয়ী হন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বি কোরবান আলী পান ৮৫ ভোট । উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সোবহান আলী সভাপতি ও দুলাল হোসেন রাজা সাঃ সম্পাদক নির্বাচিত হয়।



