স্থানীয় সংবাদ

উৎপাদনের চার মাসের মাথায় খালিশপুর জুট মিল বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর জুট মিল লিজ নিয়ে গত ডিসেম্বর মাসে উৎপাদনে যায় রেডিয়েন্ট গ্রুপ। কিন্তু গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মিল কর্তৃপক্ষ। ২২৫ জন শ্রমিক এখন মিলে কাজ করছেন। তাদের মজুরী ৩০০শত টাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়। মহিলা শ্রমিকদের মজুরী কম দেয়ার প্রতিবাদে গতকাল সকালে কাজ ছেড়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এ সময় তার গেটে প্রতিবাদ সমাবেশ করেন। বক্তৃতা করেন শ্রমিক দল নেতা দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া বলেন, মজুরী কম দেয়া নিয়ে মহিলা শ্রমিকদের সাথে মিলের এক কর্মকর্তা খারাপ আচরণ করে। এরই প্রতিবাদে শ্রমিকরা মিল থেকে বের হয়ে আসে। পরে মিল গেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিলের টেকনিক্যাল কনসালটেন্ট সাজ্জাদ হোসেন বলেন, মজুরী কম দেয়ার অজুহাতে শ্রমিকরা সকাল সোয়া ৬টার দিকে মিল থেকে বের হয়ে আসে। মিলে বর্তমানে ২২৫ জন শ্রমিক কর্মরত রয়েছে তাদের মজুরী ৩০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে রয়েছে। গত ডিসেম্বর মাসে মিলটি উৎপাদনে যায়। শ্রমিকরা বিশৃংখলা করার পর মিল কর্তৃপক্ষ মিলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ গেটে ঝুলিয়ে দিয়েছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button