উপকূলের সাত বিশিষ্ট নাগরিক ও এক প্রতিষ্ঠান পেলো দখিনা পদক

স্টাফ রিপোর্টারঃ দখিনা পদক প্রদান ও পারিবারিক মিলন মেলা উপলক্ষে শনিবার সকাল ১০টায় দি ক্রিসেন্ট জুট মিলস লি. অফিসার্স ক্লাবে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দখিনা’র সভাপতি ওহিদুজ্জামান খান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য ও একাধিকবার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দখিনা’র প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী। এসময় দখিনা’র সহ-সভাপতি কৃষিবিদ ড. মোঃ হারুনর রশিদ, অধ্যাপক অশোক কুমার ঘোষ, এ কে এম গোলাম আযম, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক জি এম মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, আলহাজ জাহিদ হাবিব, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, মানবাধিকার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলামসহ নির্বাহী সদস্য জিএম নজরুল ইসলাম, জি এম আব্দুর রব, মোঃ ইনামুল ইসলাম, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ জুয়েল, বিমল মল্লিক, রবিউল ইসলাম তনু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে দখিনা জনপদের ৭ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সমাজে বিশেষ অবদান রাখায় “দখিনা পদক-২০২৫” প্রদান করা হয়। দখিনা পদক-২০২৫ প্রাপ্তরা হলেন, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানে বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন, মানব কল্যাণে বিশেষ অবদান: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় অবদান: কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক সংগঠক আমিরুল বাশার, ক্রীড়া ক্ষেত্রে অবদান: রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জি এম রেজাউল ইসলাম, মানব কল্যাণে অবদান: সাতক্ষীরা জেলার তালা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “সর্বদা সহানুভূতি”, পরিবেশ সুরক্ষা ও সাইক্লিং ক্ষেত্রে অবদান: বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সদস্য ও খুলনা সাইক্লিস্ট অ্যাডমিন মাহাথির মুহম্মদ অথৈ। এছাড়া দখিনা’র সম্মানিত সদস্য খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব নির্বাচিত হওয়ায় মোঃ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মোঃ ওসমান গণি এবং পরিচালক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মোঃ জোবায়ের হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্য ও অতিথিদের অংশগ্রহণে পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় সাংস্কৃতিক আয়োজন ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।



