স্থানীয় সংবাদ

যশোরে ইজিবাইক দুর্ঘটনায় যুবক নিহত

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছা উপজেলায় ইজিবাইক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে হয়েছে। শনিবার ৪ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে চৌগাছা উপজেলার মুক্তাদা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হোসেন ইজিবাইকে করে চৌগাছার দিকে যাচ্ছিলেন। পথে মুক্তাদা তেল পাম্পের সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button