স্থানীয় সংবাদ

মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমাদের ইমানী দায়িত্ব : অধ্যাপক মাহফুজুর রহমান

# সাউথ সেন্ট্রাল রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক নয়। জামায়াত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় দল। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম দল। নেতাকর্মীদের আর্থিক কুরবানীর মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হয়। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমাদের ইমানী দায়িত্ব। তিনি বলেন, মানুষ যেখানেই বিপদগ্রস্থ হয়, সেখানেই জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামীর কর্মী মানেই একজন সমাজকর্মী। শনিবার (৪ এপ্রিল) সকালে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শাহী মসজিদের পাশে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হিমাংশু মন্ডল, মো. আরিফ শেখ, আনারুল ও এনামুল শেখের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও থানা সহকারী সেক্রেটারি ২৩ নং ওয়ার্ড সভাপতি মো. হুমায়ুন কবীরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী। এ সময় ২৮ নং ওয়ার্ড আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির তরফদার, ২৩ নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, মইনুদ্দিন গাজী, সেলিম, কামাল হোসেনসহ মহানগরী, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগরী আমীর ক্ষতিগ্রস্থরা ক্ষতি কাটিয়ে উঠে শীঘ্রই স্বাভাবিক জীবন শুরু করতে পারেন সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করেন।
উল্লেখ্য, ২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে নগরীর ৯৫, সাউথ সেন্ট্রাল রোডের তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে মুহূর্তের মধ্যেই চার ভাড়াটিয়ার ঘর-বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button