সাতক্ষীরার শ্যামনগরে খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট : জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতক্ষীরা শ্যামনগর বাস-স্টেশন মিস্টি মহল এন্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারি প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন। ।জনস্বার্থে এ ধরনের অভিযান সর্বদা চলমান থাকবে বলে জানান বিএসটিআই অফিস প্রধান।খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অনুরুপ মোবাইল কোর্ট খুলনা লবণচরা জিরো পয়েন্ট মেসার্স শিকদার ফিলিং স্টেশন- কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথ্যা তথ্য (পেট্রোল ১৮৫৪ লিটার মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রয় বন্ধ রাখা এবং তেল নাই তথ্য প্রদান) প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ৫৫ ধারা অনুযায়ী ৩,০০০/- ( তিন হাজার) টাকা জরিমানা করেন ও মেসার্স মেট্রো ফিলিং স্টেশন, জিরো পয়েন্ট, লবণচরা, খুলনা -কে ডিসপেন্সিং ইউনিটের ভেরিফিকেশন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুনরায় ভেরিফিকেশন সনদ গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান , এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা মোঃ রহিজ আহমেদ, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।



