খুলনা বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : ভোক্তাসাধারণ যেন সঠিক পরিমাণ জ্বালানি তেল পেতে পারে এবং গুণগত মানসম্পন্ন পণ্য পেতে ৬ এপ্রিল মহানগরীর আওতাধীন ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয় সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড মেসার্স গোলাম হোসেন জ্বালানি তেল স্টোরেজ ট্যাংক মজুদ ও ডিসপেন্সিং ইউনিট রিডিং যাচাই করে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞ্যাপন করা হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন সনদ নবায়ন ও ডিসপেন্সিং ইউনিট ও পরিমাপক যন্ত্র গুলোর বাৎসরিক ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য এক সপ্তাহ সময় বেধে দেওয়া হয়। বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স গ্রহন/নবায়নের ও বকেয়া বিল পরিশোধের তাগাদা প্রদান করা হয়।বাগেরহাটের ফকিরহাটের কাটাখালি মেসার্স নিউ হৃদয় বেকারি,মেসার্স নিউ সেলিম বেকারি, মেসার্স মদিনা বেকারি ,মেসার্স সাব্বির বেকারি , মেসার্স ঢাকা বেকারি , মেসার্স মায়েরদোয়া বেকারি , মেসার্স মা ফুড, মেসার্স নিউ রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভা-ার, মেসার্স সাতক্ষীরা তনু ঘোষ ডেয়ারি , মোল্লাহাট মেসার্স খান বেকারি, মেসার্স আমিনা বেকারি, চিতলমারির মধুমিতা বেকারি, তামিম বেকারি, রিয়েল ফ্রেশ বেকারি, মিনা বেকারি, মেসার্স লাইফ বেকারি, ওয়ান স্টার লাইভ বেকারি, উত্তরা বেকারি, চিতলমারী, তামিম মিষ্টি ঘর, মেসার্স বাবুল সুইটস, আল ফালাহ বেকারি, পাপন ব্রিকস, এছাড়াও ফকিরহাট উপজেলার জুয়েলারি এসোসিয়েশন এর সভাপতির সাথে আলোচনা করে ফকিরহাট উপজেলার জুয়েলারি দোকানসমূহের ওজন যন্ত্রসমূহ ভেরিফিকেশন করার তাগাদা প্রদান করা হয়। অভিযানে মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম), মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও মো: হাফিজুর রহমান পরিদর্শক (মেট্রোলজি)-এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক ও মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া, এর নেতৃত্বে পরিচালিত হয়। মোবাইল কোর্টে পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে মো: বায়েজীদ বোস্তামী, দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনার এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


