স্থানীয় সংবাদ

নগরীতে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীতে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড়ের হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। সোনাডাঙ্গা থানার ওসি মো: রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকার বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button