এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তেকাল : জানাজা ও দাফন সম্পন্ন

এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক
আজীজীর ইন্তিকালে খুলনা অঞ্চল জামায়াতের শোক
খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজীর (৭১) ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা. সাইদুজ্জামান, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।
নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, মজলুমের পাশে দাঁড়াতে সাংবাদিক নেতা আব্দুল খালেক আজীজী কখনো কুণ্ঠাবোধ করেননি। মজলুমের পক্ষে তাঁর লড়াই স্মরনীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তাঁর ইন্তিকালে আমরা একজন দেশপ্রেমিক, অকুতোভয় ও মেধাবী সংবাদিক নেতাকে হারালাম।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সহ-সভাপতি, দৈনিক সংগ্রাম পত্রিকার খুলনার সাবেক প্রতিনিধি ও দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী (৭১) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৪ ডিসেম্বর ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১০ নং রোডের বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



