স্থানীয় সংবাদ

এমইউজে খুলনার সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তিকাল

# এমইউজে ও বিএফইউজের শোক #

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও দৈনিক জনবার্তার সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল খালেক আজীজী (৭১) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৪ ডিসেম্বর ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর সোনাডাঙ্গাস্থ তালিমুল মিল্লাত মাদরাসা ময়দানে জানাজার কথা রয়েছে। জানাজা শেষে তার কফিন গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের পশ্চিম চিপা বাড়ইখালী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button