এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তেকাল : জানাজা ও দাফন সম্পন্ন

# এমইউজে-বিএফইউজেসহ বিভিন্ন মহলের শোক #
স্টাফ রিপোর্টার ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সহ-সভাপতি, দৈনিক সংগ্রাম পত্রিকার খুলনার সাবেক প্রতিনিধি ও দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী (৭১) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৪ ডিসেম্বর ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১০ নং রোডের বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুর আড়াইটায় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১০ নং রোডের মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। জানাজায় খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সাবেক সহ-সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সাবেক নির্বাহী সদস্য সোহরাব হোসেন, সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, মাকসুদ আলী, মো. আমিরুল ইসলাম, বেল্লাল হোসেন সজল, রাজু আহমেদ, মাসুম বিল্লাহ ইমরান, এম এ আজিম, সাংবাদিক তানজীম আহমেদ, রামীম চৌধুরী, তালিমুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমীর জি এম শহীদুল ইসলাম, সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, জামায়াত নেতা মশিউর রহমান রমজান, ছাত্রশিবির নেতা এস এম বেলাল হোসেন, নাগরিক নেতা দেলোয়ার হোসেন, পেশাজীবী নেতা এস এ মুকুল, আব্দুল মান্নান, আবুল কালাম, মাওলানা জাফর সাদিক, ওমর আলী, আব্দুল্লাহ আল মামুন প্রিন্স, তাইমিয়া বিন মোর্ত্তজা, মোস্তাহিদুর রহমান, ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে তার কফিন গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের পশ্চিম চিপা বাড়ইখালী গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। মাগরিব বাদ নিশান বাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের পিতার প্রতিষ্ঠিত আব্দুল আজিজ হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ সরোয়ার হোসেন। জানাজায় মরহুমের ভাই ডা. আব্দুল লতিফ, প্রিন্সিপাল মাওলানা এম, এ বারী, মো. বোরহান উদ্দিন, মো. জামিল আক্তার, শাহনেওয়াজ আলী, শাহীন আহমেদ, মো. হাবিবুর রহমান, আব্দুল বারিক ফকির, মো. কুরাইশ আলীসহ এলাকার শত শত মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে তাকে পরিবারিক কবরস্থানে মাতা সোনিয়া বেগমের কবরের পাশে দাফন করা হয়।
আব্দুল খালেক আজীজী ১৯৭০ দশকে ছাত্র অবস্থায় সাহিত্য ও সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এক সময় তিনি যোগ দেন দৈনিক সংগ্রামে। ১৯৭৯ সাল থেকে ‘৮৪ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর এই পত্রিকার খুলনা প্রতিনিধি হিসাবে কাজ করেন। তিনি খুলনা প্রেসক্লাবের প্রথম নির্বাচনে সহ-সম্পাদক পদে নির্বাচিত হন। ঐ সময় তিনি খুলনা প্রেসক্লাবের লাইব্রেরি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক প্রবাহ ও দৈনিক প্রবর্তন পত্রিকাতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি খুলনা সাহিত্য পরিষদের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক জনবার্তার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আব্দুল খালেক আজীজী ১৯৫৫ সালের ১ মার্চ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের পিচি বারইখালী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার স্ত্রী রেবেকা সুলতানা অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষিকা। একমাত্র ছেলে ভানভীর রেজা বাপ্পী। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। পিতার চিকিৎসা ও সেবা করতে চাকুরি ছেড়ে দেন।
এদিকে এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন এবং জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা. সাইদুজ্জামান, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।



