খুলনা জেলা প্রশাসকের সাথে উন্নয়ন কমিটির মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ ৮ এপ্রিল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত এর সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময় কালে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন খুলনা জেলা দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার। আমরা আশা করি আপনি আপনার দায়িত্ব পালন কালে এই বঞ্চনার অবসানে কার্যকর ভুমিকা পালন করবেন। এ সময় জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত বলেন, আমি আমার দায়িত্ব পালন কালে খুলনার সার্বিক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহন করব। তিনি আরও বলেন আপনারা খুলনার যৌক্তিক সমস্যাগুলি চিহ্নিত লিখিত আকারে আমার কাছে দিবেন আমি সেগুলি আইনগত ভাবে সরকারের দৃষ্টিগোচরে আনবার চেষ্টা করবো। এসময় উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, এ্যাড. এস.এম মারুফ আহমেদ, মোরশেদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ও মোঃ আতিয়ার রহমান প্রমুখ।


