৫০তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

তথ্য বিবরণী ঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৫০তম বিসিএস পরীক্ষা এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল-২০২৬ তারিখ প্রত্যহ সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত খুলনা মহানগরীর থানাধীন সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল ও ৪ মে থেকে ৭ মে-২০২৬ তারিখ পর্যন্ত প্রত্যহ সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মাল্টিপারপাস হল এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আঞ্চলিক কার্যালয়, বৈকালি, বয়রা, খুলনা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতা বলে উল্লিখিত দিনগুলোতে কেন্দ্রসমূহের চতুদিকে দুইশত গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সভা-সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হলো। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।


