নগর ডিবি পুলিশের অভিযানে আলোচিত যুবদল নেতা রাশু হত্যাকা-ে জড়িত ৩ আসামী গ্রেপ্তার

# হত্যাকা-ে ব্যবহৃত মটরসাইকেল উদ্ধার #
# হত্যাকা-ের রহস্য উৎঘটনে কাজ করছে পুলিশ #
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডস্থ কেডিএ কল্পতরু মাঠ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে খুন হওয়া আলোচিত দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর থানা যুবদল নেতা, ইট-বালু ব্যবসায়ী রাশিকুল আনাম রাশু হত্যাকা-ে সম্পৃক্ত থাকার অভিযোগে ৩ আসামীকে গ্রেপ্তার করেছে কেএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । নিহত যুবদল নেতা রাশু হত্যাকা-ের বিভিন্ন মোটিভ, তথ্য-উপাত্ত ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এ হত্যাকা-ে সম্পৃক্ত থাকার অভিযোগে ৩ আসামীকে খানজাহানআলী থানাধীন বিভিন্ন এলাকা হতে মঙ্গলবার ও বুধবার (৭ ও ৮ এপ্রিল) বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- ১. খানজাহানআলী থানাধীন জাব্দিপুর ক্লাব মোড় এলাকার বাসিন্দা আলম খলিফার ছেলে গিয়াস খলিফা (৩৩), ২. খানজাহানআলী থানাধীন জাব্দিপুর এলাকার বাসিন্দা মুসা মুন্সীর ছেলে বাপ্পী মুন্সী (৩২) ও খানজাহানআলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকার বাসিন্দা কামাল শেখ এর ছেলে মেহেদী হাসান (৩০)। এ সময় পুলিশ হত্যাকা-ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আলোচিত এই হত্যাকা-ের তদন্ত কার্যক্রম চলমান আছে, অন্যান্য আসামী গ্রেপ্তারে অভিযান চলছে এবং আশাবাদী দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-ের রহস্যের জট উম্মেচন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত রাশুর পিতা গত, ১৯ মার্চ দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ( মামলা নং-৭)। মামলার তদন্তের দায়িত্ব গ্রহন করেন দৌলতপুর থানার এসআই তন্ময় কুমার বসু। মামলার পর দৌলতপুর থানা পুলিশ ও নগর গোয়ান্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গত, ১৯ মার্চ (বুধবার) বিকালে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এলাকা থেকে আলোচিত যুবদল নেতা রাশিকুল আনাম রাশুর হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে ইসমাঈল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করে। গত, শনিবার (৪ এপ্রিল) রাশু হত্যা মামলাটি দৌলতপুর থানা হতে নগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। নগর গোয়ান্দা শাখায় মামলার তদন্তের নতুন দায়িত্ব গ্রহন করেন ইন্সপেক্টর অমিত কুমার দাস। মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা হত্যাকা-ের বিভিন্ন মোটিভ, তথ্য-উপাত্ত ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তের কার্যক্রম অব্যহত রাখেন। ওই ধারাবাহিকতায় তথ্য-উপাত্ত ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে আলোচিত যুবদল নেতা রাশিকুল আনাম রাশু হত্যাকা-ে সম্পৃক্ত থাকার অভিযোগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে খানজাহানআলী থানাধীন জাব্দিপুর এলাকা হতে আসামী বাপ্পী মুন্সিকে, একই দিনের দিবাগত রাতে খানজাহানআলী থানাধীন এলাকা হতে গিয়াস খলিফা ও বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২ টার দিকে খানজাহানআলী থানাধীন সোনালী জুট মিল গেট এলাকা হতে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, আলোচিত এই হত্যাকা-ের তদন্ত কার্যক্রম চলমান আছে, অন্যান্য আসামী গ্রেপ্তারে অভিযান চলছে এবং আশাবাদী দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-ের রহস্যের জট উম্মোচন করা হবে। এ বিষয়ে মামলার বাদী শরিফুল আনাম জানান, আমার কনিষ্ঠ পুত্র রাশু খুনের ঘটনায় আমি দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করি। মামলাটি কয়েকদিন আগে ডিবি পুলিশের কাছে হস্তান্তরিত করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ হত্যাকা-ে সম্পৃক্ত থাকার অভিযোগে সর্বমোট ৪ আসামীকে গ্রেপ্তার করেছে। তবে এখন পর্যন্ত হত্যা মিশনে কারা ছিল, কার ইন্দনে বা পরিকল্পনায়, কি কারনে আমার সন্তানকে হত্যা করা হয়েছে জানতে পারলাম না। এ সমস্ত রহস্যের জট দ্রুত সময়ের মধ্যে উম্মেচনের জন্য প্রশাসনের প্রতি জোরদার দাবি জানাচ্ছি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা অমিত কুমার দাস জানান, দৌলতপুরে যুবদল নেতা রাশু হত্যাকা-ের পর থেকেই আমরা ছায়া তদন্তের কার্যক্রম অব্যহত রাখি। মামলাটি ডিবিতে হস্তান্তরের পর আমাকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর হত্যাকা-ে সম্পৃক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে ৩ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং হত্যাকা-ে ব্যবহৃত মোটরসাইকেলটিও ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। মামলার তদন্তের কার্যক্রম চলমান আছে, বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে কেএমপির গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, যুবদল নেতা রাশুর হত্যাকা-ের ঘটনার পর থেকেই আমরা ছায়া তদন্তের কার্যক্রম চলমান রাখি। ইতোমধ্যে মামলাটি সংশ্লিষ্ট থানা হতে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকা-ের ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে হত্যাকা-ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। আলোচিত এই হত্যাকা-ের তদন্ত কার্যক্রম ও অন্যান্য আসামী গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে। আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এ আলোচিত হত্যাকা-ের রহস্যের জট উম্মেচনে সক্ষম হবো। উল্লেখ্য, গত ১৬ মার্চ (সোমবার) বেলা ১১ টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডস্থ কেডিএ কল্পতরু মাঠ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে খুন হন দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর থানা যুবদল নেতা ও ইট-বালু ব্যবসায়ী রাশিকুল আনাম রাশু।


