স্থানীয় সংবাদ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, মালিকবিহীন পণ্য জব্দ

যশোর ব্যুরো ঃ যশোর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) একটি চৌকসদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ৮ এপ্রিল জেলার বেনাপোল সীমান্তবর্তী ঘিবা বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রগুলো জানিয়েছেন, অভিযানে ভারতীয় ৩টি শাড়ি, ৪২টি চকলেট, ৯৭টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ৪৩৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা।


