স্থানীয় সংবাদ

খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ক্লাস ও ল্যাব পরিদর্শনে উপাচার্য

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আজ ০৮ এপ্রিল (বুধবার) সকালে আকস্মিকভাবে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ, পাঠ্যবিষয় ও কম্পিউটার ল্যাব ব্যবহারের বিষয়ে খোঁজখবর নেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে টিকে থাকতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। প্রতিযোগিতা এখন বিশ্বব্যাপী, তাই নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এআইসহ আধুনিক প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। তিনি জানান, এ লক্ষ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনে পর্যায়ক্রমে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি ল্যাবের রক্ষণাবেক্ষণের দিকেও গুরুত্ব দিতে হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে স্মার্টবোর্ড সংযুক্ত করা হয়েছে, যা প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button