মণিরামপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বৈষম্য বিলোপ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ‘রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)’-এর হোপ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা সিএসও কমিটির সহসভাপতি বাসন্তী মন্ডলের সভাপতিত্বে এবং রিইব সংস্থার টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. স¤্রাট হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিএসও কমিটির সভাপতি ও সুজন-সুশাসনের জন্য নাগিরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সাইফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার। এছাড়া বক্তব্য দেন রিইব সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী রুহি নাজ, প্রোগ্রাম সমন্বয়কারী খালিদ হাসান, সাংবাদিক অশোক বিশ্বাস, প্রভাষক হাসিনা আকতার কাকলী , পারভীনা আকতার, উজ্জ্বল রায় প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রি সহিংসতা প্রতিরোধ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সিএসও সভা প্রধান অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টের কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ ক্যাম্পেইনে উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, ৬টি ইউনিয়নের সিএসও প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


