স্থানীয় সংবাদ

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বিশ^ বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সক্রিয় এবং প্রতিশ্রুতিবদ্ধ। সুন্দরবনকে দস্যুম্ক্তু করতে কোস্ট গার্ডের চলমান অভিযান অব্যাহত রয়েছে। ০৮ ই মে ২০২৬ বুধবার কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা’র নেভিগেটিং কর্মকর্তা লেঃ সাকিব ইমরান এতথ্য জানান। তিনি বলেন, সুন্দরবনের দস্যুতা দমনে কোস্ট গার্ড নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।বিগত দেড় বছর ধরে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্য কে আটক করা হয়েছে। এছাড়াও পরিচালিত অন্যান্য অভিযান গুলোতে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান কোস্ট গার্ড স্থানীয় জনসাধারন ও সুন্দরবনের সাথে সম্পৃক্ত ও নির্ভরশীল ব্যক্তিবর্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করেছে। সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী ও খালে কোস্ট গার্ডের নজরদারি আরও বাড়ানো হয়েছে। সুন্দরবনের দস্যুবাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড এর নেতৃত্বে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button