স্থানীয় সংবাদ

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৭

খুলনা বিভাগে হামের প্রকোপ
# মোট আক্রান্ত ১,০৯৫, সন্দেহজনক হামে মৃত্যু ৯ #

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে হামের নতুন করে ৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগী পাওয়া গেছে ৪৯ জন এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৫৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের ১১ এপ্রিল সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগে মোট ১,০৯৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৭৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, ৫১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, তবে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, কুষ্টিয়ায় সর্বোচ্চ ৩৭৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে ২৪১ জন এবং মাগুরায় ১১১ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে। খুলনা জেলায় ৮৭ জন, ঝিনাইদহে ৪৩ জন এবং বাগেরহাটে ৩৭ জন, চুয়াডাঙ্গায় ১৮ জন. মেহেরপুরে ৮৩ জন. নড়া¦ইলে ৪৭ জন এবং সাতক্ষীরায় ৫২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ২৬ জন, খুলনায় ৯ জন এবং মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুর ও নড়াইলে ১ জন করে রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button