স্থানীয় সংবাদ
হামের উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালে আরও এক ভর্তি শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি চাঁন (১ বছর ১১ মাস ) আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় হাসাপাতালের হামের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। মৃত শিশু পিতা গোলম রসুল। ঝিনাইদহ কালীগগঞ্জ এলাকার বাসিন্দা। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) এবং হাম কর্ণারের ফোকাল পার্সন ডা: হোসেন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) খুমেক হাসপাতালে নতুন করে হাম সন্দেহে ৭ জন রোগ ভর্তি হন। এ সময়ে মোট হাম কর্ণারে রোগী ভর্তি ছিলো ৩৩ জন। এর আগে গত ৯ এপ্রিল বুধবার দুপুর ১২টা সাড়ে ১২টায় ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার আশায় খুলনায় আনা ১০ মাসের শিশু শামীম এর মৃত্যু হয়।



