স্থানীয় সংবাদ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ২৯নং ওয়ার্ডে মশক নিধন ও পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর উদ্বোধন

# সদর থানা বিএনপি’র উদ্যোগে #

স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান এর নির্দেশনায়, সদর থানা বিএনপি’র উদ্যোগে নগরীর ২৯ নং ওয়ার্ডে পক্ষকাল ব্যাপি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী গ্রহন করা হয়েছে, কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কে. এম. হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন। সদর থানার অন্তর্গত ৯টি ওয়ার্ডে অনুরুপ কর্মসূচি পালিত হবে। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড, বিএনপি সভাপতি শফিকুল ইসলাম জোয়ার্দার জলি, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, মইনুল ইসলাম কিরন, জিয়াউর রহমান খান আপন, সৈয়দ আজাদ হোসেন, মৌফারসের আলম লেনিন, মোঃ আলী মিঠু, কাজী রাহাত, এ্যাড. হাফিজুর রহমান, হাকিম মোঃ ইলিয়াস হোসেন, মাহবুবুর রহমান লিটু, আমীন শেখ, সৈয়দ রাহাত হোসেন, আক্তার হোসেন সোহাগ, রফিকুল ইসলাম, নুরুজ্জামান টুটুল, মোঃ সোহাগ, মোল্লা সোহাগ, ফরহাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন, মোঃ ইভান, প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button