স্থানীয় সংবাদ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে হেমায়েত ঢালীর ৭৩তম বার্ষিক ফাতেহা শরীফ সম্পন্ন

স্টাফ রির্পোটার / খানজাহান আলী থানা প্রতিনিধি : ফুলবাড়ীগেটস্থ ল্যাবরেটরি – ঢালীবাড়ী হযরত গওসুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রঃ) এর ৭৩তম – বার্ষিক ফাতেহা শরীফ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিবছর ১৪ ও ১৫ই মার্চ দুই দিনব্যাপী এই বাৎসরিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় । এ বছর পবিত্র মাহে রমজানের জন্য পিছয়ে ১০ ও ১১ এপ্রিল করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার জুম্মার পর থেকে সুরা-কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা, মাগরিববাদ বাৎসরিক মাহফিলের বয়ান এবং ১১ এপ্রিল শনিবার সকাল থেকে কোরআনখানি ও যোহরবাদ আখেরী মোনাজাত ও ঐতিহ্যবাহী মেজবানীর (তবারক) মধ্যে দিয়ে ৭৩তম বার্ষিক ফাতেহা শরীফ শেষ হয়েছে। ফাতেহা শরীফের আখেরী মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় এবং সকলের কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী। বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে খুলনাসহ খুলনা জেলার বাহিরের বিভিন্ন জেলা থেকে ভক্ত আশেকান ও শুভাকাংখি বাৎসরির ফাতেহা শরীফে উপস্থিত হন। এ সময় জেলা বিএনপি নেতা এস এ , রহমান বাবুল, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, যোগিপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবির, প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী ফারক হোসেন মিনা, এস এম ইসহাক হোসেন, আলহাজ্জ মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা বায়েজীত বোস্তামি, ঢালীপাড়া মসজিদের ইমাম আফজাল হোসেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক বিপ্লবী কাজী খলিলসহ ধর্মীয় আলেম ওলামা, এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। উল্লেখ্য, মরহুম ফকির আব্দুল গফফর (গহর) ঢালী ১৯৫৩ সালের ৩০ ফাল্গুন থেকে এই রেওয়াজ চালু করেন। বর্তমানে তার ছেলে আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই ফাতেহা শরীফ পালন করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button