স্থানীয় সংবাদ

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্রগঠনের জন্য নারীদের যোগ্য নেতৃত্ব তৈরীতে অগ্রণী ভুমিকা পালন করতে হবে : বেগম রেজাউন্নেছা

# খুলনা জেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল সম্মেলন #

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের খুলনা অঞ্চল টিম সদস্য বেগম রেজাউন্নেছা বলেছেন, দেশ ও জাতি গঠনে পুরুষের পাশাপাশি নারীদের অনেক দায়িত্ব রয়েছে। আত্মগঠনের মাধ্যমে উন্নত নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। শুধুমাত্র ইসলামই জনগণকে তার প্রকৃত নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে। এজন্য পরিকল্পিতভাবে দাওয়াতী কাজ করার মাধ্যমে খুলনার সকল মানুষের কাছে ইসলামী অনুশাসনের আহবান পৌছিয়ে দিতে হবে। সংগঠনের দেওয়া পরিকল্পনা ভালোভাবে পড়ে বুঝে সেই মাফিক ময়দান পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে পরিকল্পনা ছাড়া কোনো কাজ ভালোভাবে করা যায় না। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্রগঠনে নারীদের যোগ্য নেতৃত্ব তৈরীতে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় খুলনা জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা আইনুন নাহার আনজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মহানগরী সেক্রেটারি সামসুন নাহার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ফায়জুন নাহার পাঠান, আয়েশা সিদ্দিকা, নাজমুন নাহার, শাহনাজ সুলতানা, উম্মে আসমা, মাহমুদা ফারজানা, হালিমা বেগম, আকলিমা রহমান, তানিয়া রহমান, মাহফুজা খাতুন প্রমুখ। সম্মেলনে শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বকুল, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ বেগম, ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা আজাদ, ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামসুন নাহার কুমকুম, দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ারা খাতুন, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জামিলা খাতুন, রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা ফারজানা, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আকলিমা খাতুন নিপার নাম ঘোষণা করেন।
নারী নেতৃবৃন্দ বরেন, এদেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। একইসাথে জামায়াত সবসময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে যেকোনো নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনে সকল বাঁধা উপক্ষো করে নারীদের অগ্রসর হতে হবে। সেইসাথে মহিলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সমাজের মানুষের বিপদে আপদে পাশে থেকে মানবতার সেবা করার আহবান জানান ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button