স্থানীয় সংবাদ

মোল্লাহাটে পুর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পুর্ব শত্রুতার জেরে পলাশ(২৩) নামের এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চুনখোলা ও গাংনী ইউনিয়নের সংযোগ স্থল দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে ঘটনাটি ঘটে। আহত পলাশ গাংনী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিল্লাল মোল্লার ছেলে।

এলাকাবাসী জানায়, রোজকার মতন পলাশ মটরসাইকেল যোগে দোকান থেকে ভাতখেতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে আসলে হাসান হালদার ও হাসিব হালদার পিতা- রুজু হালদার চলন্ত অবস্থায় তার মাথায় আঘাত করে। এতে তার কপালের উপর মাথার মাঝ বরাবর গভীর ক্ষত হয়। আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে পলাশ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি মারতে থাকে।
বাজারের ব্যবসায়ী ও পথচারিরা রক্তাক্ত পলাশকে তাদের হাত থেকে উদ্ধার করে বাজারস্থ পল্লী চিকিৎসালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগ করে ভুক্তভোগী জানান, আলোচিত দেলোয়ার হত্যার আসামিগণ ঐ মামলার বাদী তার চাচাদের সহিত মেলামেশা না করার জন্য হুমকি দিয়ে আসছিল। এরই জেরে আজ সকাল সাড়ে ১০ টায় তার উপর অতর্কিত হামলা করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে পলাশের উপর এ হামলা করা হয়েছে। রুজু হালদারের হুকুমে তার দুই ছেলে পলাশকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র রামদা দিয়ে মাথায় আঘাত করেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পিতা রুজু হালদার বলেন, সকাল থেকে তিনি ঘেরে ছিলেন, তার ছেলেদের সাথে বিল্লাল মোল্লার ছেলের ঝামেলা হয়েছে তা তিনি শুনেছেন। তবে কেন, কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

এ বিষয়ে মোল্লাহাট থানার কর্তব্যরত উপপরিদর্শক জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button