স্থানীয় সংবাদ

সিটি কলেজ ছাত্রশিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখার উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ উৎসব শুরু হয়। দুই দিন ধরে চলা এ উৎসবটি আজ (১৩ এপ্রিল) সমাপ্ত হয়।

১২ এপ্রিল ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। কলেজ ছাত্রশিবির সভাপতি মুজাহিদ হোসেন মিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের আমীর হাফিজুর রহমান, মহানগর ছাত্রশিবিরেরর প্রকাশনা সম্পাদক ফারহান তূর্য, কলেজ কার্যক্রম সম্পাদক হযরত আলী, বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, সদর থানা (দক্ষিণ) ছাত্রশিবির সভাপতি জি এম সাইদুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আখতারুজ্জামান সুমন, সদর থানা (দক্ষিণ) ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক শেখ গালিব আলী প্রমুখ।

এই উৎসবে আগত শিক্ষার্থীদের জন্য শিবিরের পরিচিতি, কুরআন-হাদীসের বাণী সম্বলিত বিভিন্ন স্টিকার উপহারের ব্যবস্থা ছিলো।

দুই দিনব্যাপী এ আয়োজনে উৎসবস্থল পরিদর্শন করেন কলেজের শিক্ষকম-লী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উৎসবটি সমাপ্ত হয়েছে। প্রকাশনা উৎসবে জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়ভিত্তিক বই ও সকল শহীদদের পরিচিতি তুলে ধরা হয়েছে। তাফসীর, হাদীসসহ ইসলামী চিন্তাধারার বিভিন্ন বইয়ের সমাহার ঘটেছে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা উৎসবটি আয়োজন করেছি। যাতে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রকৃত কার্যক্রম বুঝতে পারে। শিবিরের আদর্শ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে। ছাত্রশিবির একটি আদর্শিক ও স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। আদর্শ চর্চা ও প্রচারের অন্যতম মাধ্যম হলো প্রকাশনা। বিগত সরকারের সময়ে আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিলো। কিন্তু এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে আমাদের কার্যক্রম শিক্ষার্থী তথা মানব জাতির কল্যাণে।

কলেজ ছাত্রশিবির সভাপতি মুজাহিদ হোসেন মিরাজ বলেন, কলেজ ছাত্রশিবিরের এ আয়োজনকে শিক্ষক ও শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে। ক্যাম্পাসে এমন সৃজনশীল আয়োজন বেশি বেশি হওয়া প্রয়োজন বলেও সকলে মন্তব্য করেছে। অতীতের মতো আগামীতেও ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button