স্থানীয় সংবাদ

খালিশপুরে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা ঘটনায় মামলা দায়ের : গ্রেফতার নেই

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর থানাধীন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মো. সোনা মিয়া (৩৮) নামে এক তাঁতী দল নেতা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই সাহিদুল সরদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। নিহত সোনা মিয়ার নয়াবাটি মোড়স্থ নিউ ইন্টারপ্রাইজ নামক চায়ের দোকান এর ভিতর ১১ এপ্রিল দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাদী এজাহারে উল্লেখ করেন, “বাদী খালিশপুর নয়াবাটি মোড় হিজবুল্লাহ মসজিদের পাশে উদ-মোহাম্মদের বাড়ীর ভাড়াটিয়া। আমি পেশায় একজন তুষকাঠ ব্যবসায়ী। আমার ছোট ভাই সোনা মিয়া (৩৭), পিতা- আব্দুল জব্বার সরদার, নয়াবাটি ফিরোজ স্মৃতি সংসদ মোড়স্থ জনৈক হাসিনার নিকট থেকে ভাড়া নেওয়া দোকানে আমার ছোট ভাই সোনা মিয়ার নিউ ইন্টারপ্রাইজ নামক চায়ের দোকানদারী করে আসছে। উক্ত দোকানে আমার ছোট ভাই সোনা মিয়া (৩৭) এর চা বিক্রয়ের পাশা-পাশি বিকাশ ও নগদ লেনদেনসহ অটো পার্টস বিক্রয় করে থাকে। প্রতিদিনের ন্যায় ১১এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় হতে আমার ছোট ভাই তার দোকানে ব্যবসা পরিচালনা করতে থাকে। ১২এপ্রিল দিবাগত রাত অনুমান-১২.২৫টায় আমি নিজ বাড়ীতে থাকাকালে হেলাল ব্যাপারী আমাকে ফোন করে জানায় যে, কে বা কারা আমার ছোট ভাই ভিকটিম সোনা মিয়াকে তার চায়ের দোকানের ভিতরে থাকাকালে কুপিয়ে আহত করেছে। উক্ত সংবাদ পেয়ে আমি দ্রুত আমার ছোট ভাইয়ের দোকানে আসি এবং সেখানে উপস্থিত সাক্ষীদের থেকে জানতে পারি যে, ১২এপ্রিল রাত অনুমান-১২টা হতে সাড়ে ১২টার মধ্যে যেকোন সময় চিত্রালী কাচা বাজারের দিক থেকে আগত রাস্তা দিয়ে ১টি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা আসামীরা ঘটনাস্থলে এসে আমার ছোট ভাইয়ের চায়ের দোকানের ভিতরে ঢুকে পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাই সোনা মিয়াকে লক্ষ্য করে আসামীদের হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ দিলে আমার ছোট ভাই উক্ত কোপ তার ডান হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের বাহুতে কুনুই বরাবর লেগে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়ে তার ডান হাতের কনুইয়ের দুই-তৃতীয়াংশ কেটে যায়। আমার ছোট ভাই তার জীবন বাঁচাতে অজ্ঞাতনামা আসামীদের ধাক্কা দিয়ে কৌশলে পালিয়ে আসলে অজ্ঞাতনামা আসামীরা গুলি কর বলতে বলতে আমার ভাইয়ের পিছনে ধাওয়া করে। আমার ভাই খালিশপুর থানাধীন ৩৬/এ, রোড-১৭১, হাউজিং এস্টেট এর ২য় তলা ভবনের নিচ তলায় দামাইকা ইউনিকর্ন ডিস্ট্রিবিউশন লিমিটেড নামক অফিসের বারান্দ্রার ফ্লোরে শুয়ে পড়ে। তখন আমার ছোট ভাইয়ের কাঁটা স্থান হতে রক্তক্ষরণ হতে থাকে। আমার ভাইয়ের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে ওয়ান্ডার ল্যান্ড পার্কের রাস্তা ধরে চলে যায়। আমার ভাইয়ের অবস্থা আশংকাজনক হলে প্রতিবেশীরা অটো যোগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। আমার ভাই সোনা মিয়াকে অজ্ঞাতনামা আসামীরা পূর্বশত্রুতার জের ধরে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে কোপাইয়া হত্যা করে।” খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘রবিবার দিবাগত রাত ১টার দিকে মামলা রেকর্ড হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button