স্থানীয় সংবাদ

ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টারঃ ভূমিকম্প এবং অনাকাঙ্খিত দূর্ঘটনার ক্ষয়ক্ষতি এড়াতে খুলনার ঝঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত এর নিকট সোমবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান বিশ্বে চলমান ভূমিকম্প সমস্যার কারণে বাংলাদেশও ঝুঁকিতে। খুুলনা মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ অতিব জরুরী। বিশেষ করে খুলনায় সংঘটিত সর্বশেষ ভূমিকম্পে ৫ নং ধর্মসভা ক্রস রোডস্থ নিউ ওমর মেডিকেল হল নামের প্রতিষ্ঠানের ছাদ ধসে পড়েছে। এরই পাশে অবস্থিত প্রধান কার্যালয় খুলনার সচেতন নাগরিক সমাজের। ভবনটি অর্পিত সম্পত্তির উপর অবস্থিত। ঝুঁকিপূর্ণ এ ভবনটির লীজ গ্রহিতা উপরন্ত ঝুঁকিপূর্ণ এ ভবনের উপরে ৩য় তলা নির্মাণ করেছেন, যা বেআইনী। ব্যস্ততম সড়কের পাশেই ভবনটি জীবননাশের জন্য হুমকী স্বরূপ। যে কোন সময় সামান্য ভূমিকম্প হলেও ঝরে পড়তে পারে অজস্র তাজা প্রাণ। স্মারকলিপিতে বিষয়টি তদন্তপূর্বক আশু সিদ্ধান্ত গ্রহণের জন্য জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, কবি শেখ আবু আসলাম বাবু, সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, শাহ মোঃ ওহিদুজ্জামান জাহাঙ্গীর, হেকিম মতিয়ারা বেগমসহ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button