স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই বিভাগীয় অফিসের মোবাইল কোর্ট অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং বাগেরহাট জেলা প্রশাসন এর সমন্বয়ে রবিবার ও সোমবার ২দিন মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বাগেরহাট সদর সুন্দরঘোনা নুসরাত বেকারি কে বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী দশ হাজার টাকা ও রথি বেকারিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ কুমার মন্ডল ও মো: শাওন হোসেন অনিক নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই খুলনার বিভাগীয় অফিস কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অনুরুপ সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স গ্রহণের তাগিদ দেওয়া হয়। এছাড়া জব্দ তালিকা পূরণ করা হয়। আগামী ১৬ এপ্রিল এর মধ্যে লাইসেন্স গ্রহণের আবেদন না করিলে প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। যথাক্রমে তালার ইসলামকাটি মেসার্স নিউ রানী ব্রিকস, কলারোয়া হেলাতলা মেসার্স হেলাতলা ব্রিকস ফিল্ড,পাটকেলঘাটা মেসার্স আয়াত এগ্রো মিল,মাধবকাটি আকাশ ড্রিংকিং ওয়াটার, ঝাঊডাংগা বাজার টেস্টি বেকারী, ঝাঊডাংগা বাজার সাতক্ষীরা ফুডস,কলারোয়া তাকওয়া লাইভ বেকারি এন্ড সুইটস,এশাহাক বিল্ডিং সেরা অর্গানিক,তুলসিডাংগা মেসার্স সুমাইয়া ফুড প্রোডাক্টস, কোল্ডস্টোরেজ মোড় মেসার্স স্বর্ণলতা এন্টারপ্রাইজ অভিযান। খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) মোঃ তরিকুল ইসলাম সুমন ও পরীক্ষক (পদার্থ) মো: সাজিদ হাসান দীপ্র এর সমন্বয়ে গঠিত টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই খুলনা বিভাগীয় অফিস এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button