খালিশপুরের ব্যস্ততম মফস্বল মোড় এখন ময়লার ভাগাড়

স্টাফ রিপোর্টারঃ নগরী খালিশপুর চিত্রালী বাজার সংলগ্ন লিবার্টি সিনেমা হল এলাকায় ব্যস্ততম মফস্বল মোড়ে (গোলচত্বর চৌরাস্তা) দীর্ঘদিন যাবৎ বালুপাথর রাস্তার উপর ফেলে রাখায় মানুষের চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি হচ্ছে। একটু বাতাস হলেই ধুলাবালুতে পাশে দোকান, আবাসিক এলাকার বাসিন্দা, পথচারীদের নোংরা করছে ও অস্বস্তিতে ফেলছে প্রতিনিয়ত। আশেপাশের বাসিন্দা দোকানদার নাদিম হায়দার,ঔষধের দোকানদার ফিরোজ আহম্মেদ,মামুন সহ অনেকে জানাচ্ছিলেন, এই বিরক্তিকর পরিবেশে আমরা রয়েছি। গত ৬মাস যাবৎ। কাউকে বলে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না, আমরা নিরুপায় হয়ে সহ্য করতে বাধ্য হচ্ছি।স্থানীয় এক বাসিন্দা বলছিলেন, এই নির্মাণ মালামাল গুলি স্থানীয় খানকা শরিফ নামে চন্দ্রপুরী পীরের মুরিদের প্রতিষ্ঠান । তাদের বিষয়টি সম্পর্কে মোখিকভাবে বললেও তারা আমলে নেয়না। এখানে দীর্ঘদিন যাবৎ ইট ,পাথর,বালু ,বস্তা,চলাচলের রাস্তার উপর ফেলে রাখায় ঐ স্থানে এলাকার কিছু মানুষ বাসা বাড়ির ময়লা,বাজারের দোকানের ময়লা আবর্জনা ফেলা শুরু করেছে ফলে দূর্গন্ধ সৃষ্টি করাসহ ব্যস্ততম এই রোডের উপর এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।ইতিমধ্যে একজন পাশের বাসিন্দা আবর্জনাগুলি দেখে বিরক্ত হয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু আবর্জনা পুড়ে গেলেও অধিকাংশ অদাহ্য হওয়ায় সব আবর্জনা না পুড়ে কালি ময়লা নোংরা দূর্ন্ধগন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য অবমুক্ত করতে সিটি কর্পোরেশনের দায়িত্ব প্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

