খুলনা মহানগর বিএনপির ৬ দিনের কর্মসূচি গ্রহন

# শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। সোমবার (১৮মে) সন্ধ্যায় মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। পরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত কর্মসূচি জানানো হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছেÑ৩০মে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। কর্মসূচি চলবে ৪ জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিশেষ রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হবে। কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পুস্তক প্রদর্শনীর আয়োজনও রয়েছে কর্মসূচিতে। মহানগর বিএনপি জানিয়েছে, এসব কর্মসূচিতে মহানগরীর অন্তর্গত সকল থানা, ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, এড. মোহাম্মাদ আলী বাবু, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, আক্তারুজ্জামান সজিব, রবিউল ইসলাম রুবেল, এড. হালিমা আক্তার খানম, ইস্তিয়াক আহমেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, আব্দুল জলিল, হাবিবুর রহমান বিপ্লব, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, মঞ্জুরুল আলম, হেলাল ফরাজী, আবু শাদাত মো. সায়েম, সৈয়দ তানভীর আহমেদ, আরিফুজ্জামান আরিফ, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, ইউসুফ, আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা থেকে বিএনপির নাম ব্যবহার করে কোরবানি বা কাঙ্গালীভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়। এদিকে একই দিনে সন্ধ্যায়, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সদস্য মনোনীত হওয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



