প্যারিসের নদীর মত খুলনার ময়ুর নদ গড়ে তোলা হবে

# নগর ব্যবস্থাপনা: পরিবেশ সংরক্ষণে করণীয় সেমিনারে কেসিসি প্রশাসক #
স্টাফ রিপোর্টারঃ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উদ্যোগে মঙ্গলবার সকালে স্থানীয় একটি অভিজাত হোটেলে খুলনা আবাসন প্রকল্প ও নগর ব্যবস্থাপনা: পরিবেশ সংরক্ষণে করণীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কীনোট পেপার উপাস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আহসানুল কবির। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী সাবিরুল আলম, প্লানিং অফিসার তানভীরুল আলম, কুয়েট অধ্যাপক ড. তুষার কান্তি রায় ও বেলার হেড অব প্রোগাম ফিরোজুল হক মিলন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি এড. কুদরত ই খুদা, সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলার বিভাগীয় সম্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, আইআরভির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, কেসিসি আর্কিটেকসার রেজবিনা খানম, কেসিসির সাবেক শিক্ষা অফিসার এসকেএম তাছাদুজ্জামান, ইকবাল হোসেন তুহিন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু, সাংবাদিক দীপংকর রায়, সুজন মহানগর সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, সিয়ামের এড. মাসুম বিল্লাহ, বেলার সাফায়েত হোসেনসহ কেসিসি, ওয়াসা, কেডিএ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন,সুন্দর নগরী গড়তে হলে বিভিন্ন সংস্থার সমন্বয় করতে হবে। সমন্বয়হীন কাজ পরিকল্পিত পরিবেশবান্ধব নগরীর গড়ার অন্তরায়। এ জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খুলনায় যত্রতত্র অপরিকল্পিত আবাসন গড়ে তুলে খুলনাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। এসব আবাসন ব্যবসা যাতে পরিকল্পিতভাবে গড়ে ওঠে সে জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সেমিনারে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্যারিসের নদীর মত তিনি খুলনার ফুসফুস হিসেবে পরিচিত ময়ুর নদকে গড়ে তুলতে চান।


