বাংলাদেশে হাসপাতালগুলো অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে আছে

খবর বিজ্ঞপ্তি ঃ ১৯ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওটির পাশে স্টোর রুম থেকে ছড়িয়ে পড়া অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও নার্স, স্বাস্থ্যকর্মী সহ ৫ জনবল আহত হয়। এছাড়া ভয়ে প্রান বাঁচাতে তড়িঘড়ি করে বের হওয়ার সময় একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় বিএমএ খুলনা শাখার পক্ষ থেকে দুঃখ, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ঘটনার সঠিক তদন্ত করে অগ্নিকান্ডের কারন উৎঘাটনের দাবী জানানো হয়েছে। এছাড়া সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের অগ্নিনির্বাপন ব্যবস্থা জোরদার এবং অগ্নি নিরাপত্তা প্রদানের দাবী জানানো হয়। উল্লিখিত ঘটনায় দুঃখ, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজ সহ কার্যকরী পরিষদের নেত্ববৃন্দ। বিবৃতি দাতারা অগ্নিকান্ডের সময় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভবন থেকে নিরাপদে বের হওয়ার কোন আপদকালীন ব্যবস্থা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের অগ্নিনির্বাপন ব্যবস্থা জোরদার এবং অগ্নিকান্ডের সময় নিরাপদে বের হওয়ার জন্য হাসপাতাল ভবন গুলোতে আপদকালীন ব্যবস্থা রাখার দাবী জানান। এছাড়া বিবৃতিতে এই অগ্নিকান্ডের ঘটনার দ্রুত সঠিক তদন্ত ও আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানানো হয়।



