স্থানীয় সংবাদ

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভ বুধবার খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। দিবসটি এবারের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। প্রধান অতিথি বলেন, সকল পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। এবারের বিশ^ মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য অত্যন্ত যুগোপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি সমাজের বিভিন্ন স্তরে পরিমাপ বিজ্ঞান তথা মেট্রোলজির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন হতে হবে। সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করা সম্ভব। ভোক্তাদের অধিকার সংরক্ষণে তিনি সকল ব্যবসায়ীর প্রতি সততা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার জন্য আহবান জানান। খুলনা বিএসটিআই এর উপপরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button