স্থানীয় সংবাদ
এমইউজের সভায় নির্বাচন অনুষ্ঠানসহ কতিপয় সিদ্ধান্ত গ্রহণ

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যনির্বাহী কমিটির সভায় আদালতের নির্দেশনা মোতাবেক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সভায় সদস্য হালনাগাদ করা, সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।



