স্থানীয় সংবাদ

ঈদের আগেই সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে ও ১৮টি অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ ঈদ উল আযহার আগেই সংবাদকর্মীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ১৮টি অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান বেতন-বোনাস পরিশোধ না করলে তাদের কালো তালিকাভুক্ত করার সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ( ভারপ্রাপ্ত) , চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আরইউজের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক ইউনিয়ন যশোর জেইউজের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া জেইউবির সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেইউসির সভাপতি নূরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন মীর্জা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ভুইয়া, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জেইউডির সভাপতি মো. সাদাকাত আলী ও সাধারণ সম্পাদক মো. মাহফিজুল ইসলাম রিপন, কুস্টিয়া সাংবাদিক ইউনিয়ন কেইউজের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেইউএম’র সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেইউজির সভাপতি এইচ এম দেলোয়ার ও সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাংবাদিক ইউনিয়ন ফেনী জেইউএফ’র সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ফরায়েজী , বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন বিজেডইউজের সভাপতি আযাদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা, রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেইউএন’র সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান ( ভারপ্রাপ্ত) , মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এমইউজের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মানিক এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, প্রতি বছর ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করা হয়। ন্যায্য পাওনা পেতে দাবি করতে হয়। গত ঈদ উল ফিতরের সময়েও কিছু প্রতিষ্ঠান সাংবাদিকদের ন্যায্য বেতন ও বোনাস পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে। সামনে মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। এ উপলক্ষে সব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের বোনাস পাওয়ার বিষয়টি আইনগত অধিকার। বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিদ্যমান আইন অনুসারে অন্য পেশার মতো সাংবাদিকরাও যথা সময়ে বকেয়া বেতন বুঝে পাবেন এটাই সাভাবিক কিন্তু অনেক প্রকাশকই তা যথাযথ অনুসরণ করেন না । এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button