স্থানীয় সংবাদ
নবায়নযোগ্য জ্বালানী নীতি বাস্তবায়নের দাবিতে পরিবেশ সুরক্ষা মঞ্চের আজ সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ নবায়নযোগ্য জ্বালানী নীতিবাস্তবায়নের দাবিতে পরিবেশ সুরক্ষা মঞ্চ নানা কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আহবান করেছে। এর আগে নগরীর ২৭ নং ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন’র দিক থেকে মডেল ওয়ার্ড করার জন্য বুধবার বিকেলে পরিবর্তন কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মঞ্চের সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ ওয়াসিউল ইসলাম, মঞ্চে সদস্য এড. জাহাঙ্গীর সিদ্দিকী, নাজমুল আজম ডেভিড, শরিফুল ইসলাম সেলিম, খলিলুর রহমান সুমন, সিভিক ভয়েসের প্রধান সমন্বয়কারনী বাহালুল আলম। সভায় আগামী শনিবার বিকেলে ২৭নং ওয়ার্ড পরিদর্শন ও ২৫ মে জনকল্যাণ সমিতিতে আলোচনা সভা।



