স্থানীয় সংবাদ

বাগেরহাটে পণ্যবাহি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে পণ্যবাহি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহ্সাড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ পণ্যবাহি ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক আব্দুল কাদের ফরাজী, দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে মোংলা বন্দরে কর্মরত জাহাজ চালক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বাহাদুর শিকদার। অন্য একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ। বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার দুপুরে বলেন, বুধবার সকালে বাগেরহাটের চুলকাঠি এলাকায় দূর্ঘটনায় গুরুতর আহত দুই অজ্ঞাত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। এখানে চিকিৎসা দেওয়ার কিছু পরেই তারা দুজনেই মারা যান। তাদের নাম পরিচয় আমরা জানতে পারেনি। বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, বুধবার সকাল ৯টার দিকে মোংলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা-মোংলা মহ্সাড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক আসা অপর একটি পণ্যবাহি ট্রাকের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন। এরমধ্যে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের ফরাজী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আহত দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। পণ্যবাহি ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button