সংসদ সদস্য আলি আসগার লবিকে এমইউজে’র ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার পক্ষ থেকে আজ সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবী’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এএইচএম শামিমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সদস্য মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও এমইউজে’র সদস্য সোহরাব হোসেন, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও এমইউজে সদস্য বেলাল হোসেন সজল, ইয়াসিন আরাফাত রুমি, সোহাগ দেওয়ান, আব্দুল্লাহ আল মামুন রুবেল, ফকির শহিদুল ইসলাম, মোঃ রাজু আহমেদ, নুরুল আমিন, মোঃ খায়রুল আলম, রাজু হাওলাদার, রামিম চৌধুরী, তানজিম হোসেন, সৈয়দ রানা কবির প্রমুখ। ক্যাপসন : খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবী’কে ফুলেল শুভেচ্ছা জানান মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।



